ভূমিকম্পে আতংকিত তারকা অঙ্গন, সকলের জন্য প্রার্থনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডের হঠাৎ সৃষ্ট ভূমিকম্পের আকস্মিকতা ও তীব্রতা সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। রাজধানীবাসী দ্রুত রাস্তায় নেমে আসেন এবং দেশজুড়ে মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন। এই কম্পনের ঢেউ এসে আছড়ে পড়েছে দেশের তারকা অঙ্গনেও। সামাজিক মাধ্যমে তারকারা তাদের ভয়াবহ অভিজ্ঞতা, অনুভূতি এবং দেশবাসীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, 'ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।' অভিনেতা চঞ্চল চৌধুরী তার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, 'ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।'
এদিকে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের একটি আতঙ্কজনক ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় প্লাস্টার ভেঙে ফেটে পড়েছে। বোঝাই যাচ্ছে, এই চিত্রটি গায়ককেও ফেলেছে চরম আতঙ্কে।
অভিনেত্রী সাদিয়া আয়মান একটি দোয়া উল্লেখ করে লিখেছেন, “আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা” (সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন)। তিনি আরও লেখেন, 'আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি, এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন। আমিন।'
এছাড়া অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, 'বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকবেন।' এরপর তিনি তার বাসার একটি সিসিটিভি ফুটেজ (ভূমিকম্পের মুহূর্তের) প্রকাশ করে আরও লিখেছেন, 'মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগে থেকেই বুঝতে পারছিল, আল্লাহ মহান।
উল্লেখ্য, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










